সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রোহিঙ্গাদের দুর্দশার করুণ চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
রোহিঙ্গাদের দুর্দশার করুণ চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র উঠে এসেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও ধর্ষণের ফলে বাংলাদেশে পালিয়ে আসছে অসংখ্য রোহিঙ্গা।

রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার চিত্র ধারণ করেছেন কয়েকজন বিদেশি সাংবাদিক। রাখাইন রাজ্যে সে দৃশ্য ধারণ করার সময় তাদের বলা হয়েছে, রেহিঙ্গারাই নিজেদের বাড়িঘরে আগুন দিয়েছে।

সাম্প্রতিক সহিংসতার পর প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে।

বহু রোহিঙ্গাই বলছেন, তাদের স্বজনকে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের সরকারি বাহিনী। অনেকে আবার সেখানকার অন্যান্য জাতিগোষ্ঠির হামলায় হতাহত হয়েছেন।

সম্প্রতি জাতিসংঘের ঊর্ধ্বতন এক প্রতিনিধি বলেছেন, মিয়ানমারে সহিংসতায় ইতোমধ্যে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের বেশির ভাগ সংখ্যালঘু মুসলমান, যা সরকারি হিসেবে তুলনায় দ্বিগুণ।

রাখাইন রাজ্যে সংঘর্ষ চলাকালে পালিয়ে আসার সময় অনেকেই নিহত হয়।

প্রদক্ষদর্শীরা বলেছে, রোহিঙ্গা জঙ্গিরা গত ২৫ আগস্ট কয়েক দফা সমন্বিত হামলা চালানোর পর থেকে পুরো গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে।

এর ফলে সামরিক বাহিনীর নেতৃত্বে অভিযান শুরু হয়।

বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে।

মিয়ানমার সরকার তাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানায় এবং এদের বাংলাদেশী অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে। যদিও তারা দেশটিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছে।

বাংলাদেশ সর্বশেষ রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে সীমান্তে শরণার্থী শিবিরে বাংলাদেশ ৬ লাখ ৭০ হাজার মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে।

সূত্র : বিবিসি, সিএনএন ও ইন্ডিপেনডেন্ট