লাইফ স্টাইল

রোমান্টিক প্রস্তাবে সাড়া পাবেন তুলা, ব্যয় বাড়তে পারে মীনের

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৬। শুভ বার  বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন হীরা ও পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি রুচিশীল, বুদ্ধিমান ও সৃজনশীল। আপনি মিশুক। সেই সঙ্গে আপনার আছে সহমর্মিতাবোধ। সৌন্দর্য ও শিল্প সম্পর্কে আপনার রয়েছে নিজস্ব ধ্যান-ধারণা। বুদ্ধিজীবী ও প্রভাবশালীদের সঙ্গে সহজে মিশতে পারেন। উদার হৃদয় ও আশাবাদী মন আপনাকে বিলাসী জীবনের প্রতি আকৃষ্ট করতে পারে। কর্তব্যে দৃঢ় হলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না।

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

কর্মপরিবেশ ভালো থাকবে। কর্তৃপক্ষের সঙ্গে চাকরিজীবীদের সম্পর্ক ভালো যাবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। প্রয়োজনে সিনিয়রদের পরামর্শ গ্রহণ করতে পারেন। সামাজিক অবস্থান ভালো থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে।

 

মিথুন (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। মন ভালো থাকবে। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। গৃহে আত্মীয়সমাগম হতে পারে। ছোট ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

চোখসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে। আত্মীয়দের সহযোগিতা পাবেন। পড়াশোনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। দুশ্চিন্তা কিছু থাকলে তার অবসান হতে পারে। বেকারদের কর্মসংস্থানের প্রচেষ্টা সফল হতে পারে। পোশাক পরিচ্ছদ নির্বাচনে কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

খারাপ কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

সূত্র: এনটিভি