সদ্য প্রকাশিত
রাজশাহী

রোববার পেট্রোলপাম্প ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রোববার পেট্রোলপাম্প ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:
১২ দফা দাবি বাস্তবায়েনের লক্ষে আগামিকাল রোববার ধর্মঘট কর্মসূচি পালন করবে বাংলাদেশ পেট্রোলপাম্প ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

 

সকাল ৬টা থেকে শুরু করে এ কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত ।

তাদের দবিগুলো হচ্ছে, সওজ অধিদফতরের ইজারা মাশুল অস্বাভিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। বাস্তবায়নের নিরিখে তেল বিক্রয় কমিশন ও ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি করতে হবে। ট্যাংকলরী শ্রমিকদের ৫লাখ টাকা দুর্ঘটনা ভাতা প্রদান করতে হবে। ফেরীঘাটে ট্যাংকলর কে পারাপারের অধিকার দিওয়াসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

 

সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে বলে বাংলাদেশ পেট্রোলপাম্প ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়।
স/শ