ধর্ম

রোজা রেখে রক্ত দেওয়ার বিধান

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রোজা রাখা অবস্থায় রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হয় না। তাই আপনি নিশ্চিন্ত মনে অন্যকে রক্ত দিতে পারেন। তবে এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ, যার দ্বারা রোজাদার খুব দুর্বল হয়ে যায়।

সাবেত আলবুনানী (রহ.) বলেন, আনাস (রা.)-কে জিজ্ঞাসা করা হলো রোজাদার ব্যক্তির শিঙ্গা লাগানোকে আপনারা কি মাকরুহ মনে করতেন? তিনি বলেন, ‘না।

তবে এ কারণে দুর্বল হয়ে পড়লে তা মাকরুহ হবে।’ (বুখারি, হাদিস ১৯৪০; সুনানে কোবরা, হাদিস ৮৩৪৬; আলমুহীতুল বুরহানী ৩/৩৫৬; রদ্দুল মুহতার ২/৩৯৫)