লাইফ স্টাইল

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা

নিউজ ডেস্ক৪ মে ২০১৭৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চিকেন শর্মা আমাদের দেশের অন্যতম জনপ্রিয় স্ন্যাক্স। ঢাকার রাস্তায় কিংবা অলিতে-গলিতে সবজায়গায় চিকেন শর্মা পাওয়া যায়। আজ দেখুন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা রেসিপি।

শর্মার ক্রিমি হোয়াইট সস তৈরি

উপকরণঃ

  • জ্বাল দেয়া দুধ – ১+ ৩/৪ কাপ
  • চিনি – ২ চা চামচ
  • লবন – সামান্য
  • পেঁয়াজ কুঁচি – অর্ধেক
  • তেজপাতা – ১ টি
  • ময়দা – ২ টেবিল চামচ
  • বাটার – ২-৩ টেবিল চামচ
  • গোল মরিচ টেলে গুঁড়া করা – ১/২ চা চামচ
  • রসুন – ১ কোয়া (ঐচ্ছিক)
  • তাহিনি পেস্ট – ২ টেবিল চামচ ( তিল হালকা টেলে পেস্ট করে নিতে হবে )

 

প্রনালিঃ

  • দুধ জ্বাল দেবার সময় তেজপাতা ও পেঁয়াজ দিয়ে জ্বাল দিতে হবে । পরে তুলে ফেলতে হবে ।
  • প্যানে বাটার গলে গেলে ময়দা দিয়ে ভাল করে মিহি করে দুধ , তাহিনি পেস্ট ও অন্যান্য উপকরন দিয়ে দিতে হবে ।
  • মেয়োনিজের মতো ঘন সস তৈরি হলে নামিয়ে নিন ।
  • নামানোর আগে গোল মরিচ গুঁড়া দিয়ে দিন ।
  • চাইলে সস্টা আগের দিন বানিয়ে ফ্রিজে রাখতে পারেন ।

 

তন্দুরি / বারবিকিউ চিকেন পুরের জন্য

উপকরনঃ

  • চিকেন কিউব করে কাটা – ১ কাপ
  • তন্দুরি চিকেন মশলা – ২ টেবিল চামচ
  • টক দই – ১টেবিল চামচ
  • টম্যাটো সস – ২টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি – ১/২ কাপ

 

প্রনালিঃ

  • কিউব করা চিকেন চাইলে পাটায় হালাকা ছেঁচে নিতে পারেন ।
  • সব উপকরন এক সাথে মাখিয়ে ২০-২৫ মিনিট ফ্রিজে রেখে দিন ।
  • ওভেনে গ্রিল এ ৪০-৫০ মিনিট গ্রিল করুন ।
  • আমি ২০ মিনিট গ্রিলে দিয়ে হাই পাওয়ারে ১০ মিনিট দিয়েছিলাম ।
  • হালকা মাখা মাখা ঝোল থাকতে নামিয়ে নিন ।
  • চাইলে বাটা মশলা দিতে পারেন ।
  • তন্দুরির মশলা না থাকলে বাটা মশলা দিতে পারেন।

 

শর্মার রুটি

উপকরনঃ

  • ময়দা -২কাপ
  • লবন – ১/২ চা চামচের বেশি
  • চিনি – ২ চা চামচ
  • তেল – ১ চা চামচ
  • বাটার – ২ টেবিল চামচ
  • ইস্ট – ১ চা চামচ + ১ চিমটি
  • টক দই – ১/২ কাপের সামান্য কম (প্রানেরটা দিয়েছি )

 

প্রনালিঃ

  • ১/৪ হালকা কুসুম গরম পানিতে ইস্ট ও চিনি দিয়ে ৫ মিনিট চুলার পাশে রেখে দিন ।
  • বাকি উপকরন এক সাথে মিক্স করে নিন ।
  • ইস্ট গুলানো পানি অল্প অল্প করে ঢেলে সফট ডো তৈরি করে নিন ।
  • চুলার পাশে অল্প আচে ঢেকে রাখুন ১ ঘন্টা ।
  • ১ ঘণ্টা পর আবার ডো মাখিয়ে ছোট ছোট বল তৈরি করুন ।
  • এবার গোল করে বেলে মাঝখানে সামান্য বাটার দিয়ে পরোটার মতো আবার ভাল করে রুটি বেলুন ।
  • এতে রুটিটা ভাল ফুলবে এবং সফট হবে ।
  • এবার ফ্রাই প্যানে মাঝারি আচে রুটি দিয়ে ঢেকে দিন । এক পিঠ ফুলে উঠলে আরেক পিঠ উল্টে দিন ।

 

টিপসঃ

  • রুটি চেপে চেপে সেঁকবেন না । তাহলে ক্রিস্পি হয়ে যাবে ।
  • চাইলে পরোটার মতো দুইবার ভাজ করে মানে দুইবার করে বাটার ব্রাশ করে রুটি বানাতে পারেন । তাহলে রুটি আরো সফট হবে ।
  • চেস্টা করবেন ২ বারে রুটি সেঁকে তুলে ফেলার জন্য ।
  • মাঝারি আচে রুটি সেঁকবেন ।

 

ড্রেসিং এর জন্

উপকরনঃ

  • শশা মিহি কুঁচি – ১/২ কাপ
  • টম্যাটো কুঁচি – ১ টি
  • পেঁয়াজ + কাঁচামরিচ + ধনিয়াপাত কুঁচি – প্রয়োজন মত
  • বিট লবন – সামান্য (ঐচ্ছিক)
  • চিনি লাগলে সামান্য চিনি

 

প্রনালিঃ

  • সব এক সাথে ভাল করে মিক্স করে নিন ।
  • সাথে বারবিকিউ চিকেন আর সস ও দিয়ে দিন ।
  • ক্রিম টাইপের পেস্ট তৈরি করুন ।
  • ক্রিমি ভাব না আসলে মেয়োনিজ অথবা আরও হোয়াইট সস দিন ।
  • একটি রুটির এক সাইডে দিয়ে রোল করুন । বেকিং পেপের দিয়ে মুড়িয়ে দিন যাতে খুলে না যায় ।

 

পরিবেশনঃ

  • টমেটো সস অথবা হোয়াইট সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন ।

সূত্র: অনলাইন