সিল্কসিটিনিউজ ডেস্ক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদানন্দপুর এলাকার শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান।

নিহত ব্যক্তির বয়স ৬০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
ওসি দুলাল বলেন, “ভোরের দিকে কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।”
নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য সিআইডি সদস্যরা কাজ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।









