সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

রুটের কাঁধেই ইংল্যান্ডের দায়িত্ব

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
রুটের কাঁধেই ইংল্যান্ডের দায়িত্ব

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে অ্যালিস্টার কুকের পদত্যাগের পর জো রুটের নামটা বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হল। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রুট।

এক সপ্তাহ আগে ইংল্যান্ড ক্রিকেট দলের ডিরেক্টর অ্যান্ড্রো স্ট্রাউসের সঙ্গে দেখা করার পর প্রস্তাব পেয়েছিলেন রুট। অবশেষে সেই প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। তবে অধিনায়ক হিসেবে বিদেশ সফরের জন্য পাঁচ মাস অপেক্ষা করতে হবে রুটকে। আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ড।

ইংল্যান্ড দলে সহ-অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছে বেন স্টোকসকে। ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়ে রুট বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়াটা খুব সম্মানের। আমি নিজেকে সৌভাগ্যবান এবং সম্মানিত মনে করছি। আমাদের দলে বেশ ভালো কিছু খেলোয়াড় রয়েছে। গ্রীষ্মে আমি তাদের নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় রয়েছি। অ্যালিস্টার কুকের অর্জনের উপর দাড়িয়ে দলের প্রতিভাবানদের নিয়ে আমরা অনেকদূর যেতে চাই।’

জো রুটের প্রশংসা করে ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর স্ট্রাউাস বলেন, ‘এ যাবত পর্যন্ত  জো তার টেস্ট ক্যারিয়ারে অনেক প্রতিভার সাক্ষর রেখেছেন। ২০১২ সালে অভিষেকের পর থেকে টেস্টে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে।’

সূত্র: রাইজিংবিডি