বিজ্ঞান ও প্রযুক্তি

রিভ অ্যান্টিভাইরাসের ট্রায়ালে লাইসেন্সড ভার্সনের ফিচার

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশি সাইবার সিকিউরিটি সফটওয়্যার রিভ অ্যান্টিভাইরাসের লাইসেন্সড ফিচারগুলো এখন ফ্রি ট্রায়ালেও পাওয়া যাবে।

কেনা ভার্সনের জন্য বেশির ভাগ সেবা সীমাবদ্ধ রাখা হলেও রিভ অ্যান্টিভাইরাসের ট্রায়াল ভার্সনেও অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোলসহ অন্যান্য সেবা পাওয়া যবে। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিটি কম্পিউটার ভার্সনের সাথে ফ্রি মোবাইল সিকিউরিটিও ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

ফ্রি ট্রায়াল ব্যবহারকারীদের জন্যও  ওয়েবসাইটে দিনরাত ২৪ ঘণ্টা গ্রাহক সেবা দেওয়া হচ্ছে। সঙ্গে ফোন কল সাপোর্ট তো থাকছেই।

 

প্রতিষ্ঠানটি জানায়,  অন্যান্য অ্যান্টিভাইরাসের নজরদারী কার্যক্রমে কেবল নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করা গেলেও রিভ অ্যান্টিভাইরাসের উন্নত প্যারেন্টাল কন্ট্রোলে ক্যাটাগরি ও টাইমবেসড ব্লকিংয়ের পাশাপাশি সার্ভেইলেন্সের সুযোগ রয়েছে। এতে অন্যান্য ডিভাইসে কী করা হচ্ছে তা জানার পাশাপাশি চাইলে নিয়ন্ত্রণও করা যাবে ফ্রি মোবাইল অ্যাপ থেকেই।

রিভ অ্যান্টিভাইরাসের ট্রায়াল ভার্সন ডাউনলোড করতে ভিজিট করতে হবে, এই ঠিকানায়। অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, টোটাল সিকিউরিটি – এই তিনটি প্রোডাক্টের মধ্য থেকে প্রয়োজনীয়টি ডাউনলোড করে নেওয়া যাবে।

ফ্রি ট্রায়ালের ৩০ দিন মেয়াদ শেষে চাইলে অনলাইনে কার্ডের মাধ্যমে কিংবা ‘ক্যাশ অন ডেলিভারি’ ভিত্তিতে ঘরে কিংবা অফিসে বসেও রিভ অ্যান্টিভাইরাস সংগ্রহ করা যাবে।

সূত্র : টেকশহর