লাইফ স্টাইল

রিপুকে সংযত রাখুন ধনু, সন্তান লাভের যোগ আছে মীনের

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা ৫ ও ২। শুভ বার বুধবার ও সোমবার। শুভ রত্ন পান্না ও মুক্তা।

 

প্রকৃতিগতভাবে আপনি কল্পনাপ্রবণ ও অস্থিরচিত্ত। ভ্রমন ও পরিবর্তন ভালোবাসেন। বুদ্ধিবৃত্তি, মেধা ও সৃজনশীলতা আপনার জীবনধারাকে পরিচালিত করবে। তবে আপনি লাজুক। নিজের চিন্তাধারা ও আশা আকাঙ্খার কথা যথাযথভাবে ব্যক্ত করতে পারেন না। তাই আপনার সম্ভাবনা সম্পর্কে পরিচিতদের মধ্যে নেতিবাচক ধারণা থাকতে পারে। জীবনে সাফল্য লাভের জন্যে দ্ব্যর্থহীনভাবে আপনার মেধা ও যোগ্যতার বহি:প্রকাশ ঘটাতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনায় আগ্রহবোধ করবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। নতুন আত্মীয় লাভের যোগ আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। ছোট ভাইবোনদের সহযোগিতা ও সমর্থন পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রবাসী আপনজনের পাঠানো টাকা পেতে পারেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মমর্যাদা অক্ষুন্ন রাখার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে ভর্তি হন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো মামলা মোকাদ্দেমার ফল বিপক্ষে চলে যেতে পারে। কোনো অনিভিপ্রেত সংবাদ পেতে পারেন।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় কারো কারো সাফল্য আসতে পারে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা শুভ।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। যে চলে যেতে চায় তাকে যেতে দিন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

যৌথ ও অংশিদারী কারবারে সাফল্য পাবেন। অংশিদারী ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকব। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সময় খুব একটা ভালো নাও যেতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুখে ভুগতে পারেন। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার চেষ্টা করুন।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সাংস্কৃতিক অথবা বিনোদনমূলক কাজে অংশ নিতে পারেন। ধর্ম কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

সূত্র: এনটিভি