লাইফ স্টাইল

রিজেন্ট এয়ারের টিকিটে ৫০ শতাংশ ছাড়

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রিজেন্ট এয়ারওয়েজের বিজনেস ক্লাসের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হয়েছে। তিনটি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ গন্তব্যের টিকিটে এই সুবিধা পাওয়া যাবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বেসরকারি এই বিমান সংস্থা।

জানা যায়, ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা থেকে চট্টগ্রাম একমুখী (ওয়ান ওয়ে) ৫ হাজার ৪৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১০ হাজার ৯৯৮ টাকা, কক্সবাজার একমুখী ৫ হাজার ৯৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১১ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা ও কলকাতা এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে ছাড়ে একমুখীর মতোই ভাড়ায় টিকিট পাওয়া যাবে।

আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে ছাড় দিয়ে কলকাতা একমুখী ৭ হাজার ৯৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১৪ হাজার ৯৯৯ টাকা, কুয়ালালামপুর একমুখী ২৬ হাজার ৯৯৯ ও রাউন্ড ট্রিপ ৩৯ হাজার ৯৯৯ এবং সিঙ্গাপুর একমুখী ৩২ হাজার ৯৯৯ ও রাউন্ড ট্রিপ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

বিশেষ এই অফার পেতে আগামী ৭ অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে। আর ভ্রমণ করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে।