সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টের প্রেতাত্মারা’

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টের প্রেতাত্মারা’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, ‘প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশবাসী চরম উদ্বিগ্ন। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর পতিত সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে একের পর এক চক্রান্ত করেই চলছে। সচিবালয়ের অগ্নিকাণ্ড এমন চক্রান্তের অংশ কি না, তা খতিয়ে দেখতে হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর মূল কারণ উদঘাটন করতে হবে।

আজ রবিবার গাজীপুর জেলার জামি’আতুল উলূমুল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

হেফাজতের মহাসচিব বলেন, ‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ও নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে ভয়াবহ আগুন লাগার ঘটনা, ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু এবং দু-তিনজন আহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মারা প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশ নিয়ে বিভিন্ন সময় নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

তারা একেক সময় একেক পোশাকে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। আমরা দেশবিরোধী যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি এবং এখনো দিচ্ছি।

আমরা এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চাই না। দেশে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, হক্কানি ওলামায়ে-কেরামদের পরামর্শেই রাষ্ট্র পরিচালনা করুন। আলেম-ওলামাসহ দেশের আপামর তৌহিদী জনতার ঈমানি দাবিগুলো মেনে তা রাষ্ট্রীয়ভাবে কার্যকর করুন।’
সাজিদুর রহমান সরকারের নিকট জোর দাবি জানিয়ে বলেন, ‘কুরআন-সুন্নাহ, তথা ইসলামকে নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন করুন।’

সূত্র: কালের কণ্ঠ