সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

রামোসের ৫০০

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
রামোসের ৫০০

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ‘লস ব্লাঙ্কোস’দের হয়ে ৫০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

লা লিগায় শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি রিয়ালের জার্সিতে রামোসের ৫০০তম ম্যাচ। ক্লাবটির ইতিহাসে এখন দ্বাদশ সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় রামোস।

২০০৫ সালে ২৭ মিলিয়ন ইউরোতে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রামোস। এরপর ধিরে ধিরে হয়ে উঠেছেন ক্লাবের অন্যতম সেরা এক খেলোয়াড়। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে বহুবার হয়েছেন দলের হার এড়ানোর কিংবার জয়ের নায়ক।

রামোস এখন পর্যন্ত রিয়ালের হয়ে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৩টি ট্রফি জিতেছেন। গোল করেছেন ৬৬টি। এর ৪৩টিই হেড থেকে। ৩০ বছর বয়সি ডিফেন্ডারের নামের পাশে অ্যাসিস্টও আছে ৩৫টি।

সূত্র: রাইজিংবিডি