সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

রামেকে নারী ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রামেকে নারী ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতল থেকে এক নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রামেকের বর্হির বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত হলেন, ব্রাহ্মনবাড়িয়ার নাসির নগরের ডর মন্ডল এলাকার মারুফ মিঞার স্ত্রী শামসুনাহার বেগম (২৫)।

জানা গেছে, সকালে রামেকের বর্হির বিভাগে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা বাবর আলীর স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেন কেড়ে নেওয়ার সময় তিনি চিৎকার করেন। এসময় আনসার সদস্যরা এসে শামসুনাহারকে আটক করে রামেকের পুলিশ বক্সে নিয়ে আসে। পরে দুপুরে তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।
রামেক হাসপাতালের পুলিশ বক্সের কনস্টেবল সারিউল ইসলাম বলেন, তাকে আটক করে দুপুরের দিকে রাজপাড়া থানায় পাঠানো হয়েছে।

স/অ