নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন কয়েদী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি হলেন, তানোর উপজেলা পশ্চিমপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে আলতাব (২৫)।

জানা গেছে, আলতাব মাদক মামলার আসামি ছিলেন। তাকে গত ২৩ তারিখে অসুস্থ অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান।
পরে আলতাবের লাশের রামেক হাসপাতালে ময়না তদন্ত শেষে আজ শুক্রবার তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, তিনি গতকাল রাতে মারা যায়। আজ তার লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়।
স/অ










