সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাজধানীর পূর্ব রামপুরা বাসার নিচ তলা থেকে বাসার মালিক গোলাম কিবরিয়ার (৬৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) সকালে পাঁচ তলা বাসার নিচ তলায় অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে লোকজন ৯৯৯-এ ফোনে পুলিশকে খবর দেন।

পরে রামপুরা থানার এসআই শাহিন মিয়া মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
শাহিন মিয়া বলেন, কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে তার ভাই ও স্বজনরা কেউ কিছুই বলতে পারেনি।
তিনি একাকী থাকতেন। কিছুই করতেন না। অনেক আগে বিয়ে করেছিলেন, কোনো সন্তানাদি ছিল না। তার স্ত্রীও নেই।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি ১৯০ পূর্ব রামপুরা মোল্লাবাড়িতে থাকতেন।









