সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

রামদেবের দাড়ি টেনে ধরলেন দলাই লামা, তার পর?

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
রামদেবের দাড়ি টেনে ধরলেন দলাই লামা, তার পর?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক জন ধর্মগুরু। অন্য জন যোগগুরু। দু’জনের সম্পর্কটা ঠিক কেমন তা এত দিন হয়তো অজানাই ছিল। রবিবার মুম্বইয়ে বিশ্বশান্তি ও একতা সম্মেলনে বোঝা গেল, যোগগুরু রামদেব এবং বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সম্পর্কের রসায়ন ঠিক কতটা গভীরে। এ দিন হাল্কা মেজাজে দেখা গেল দুই গুরুকে। বিশ্বশান্তি নিয়ে গুরুগম্ভীর আলোচনার মাঝেই দলাই লামাকে দেখা গেল হাল্কা মেজাজে। রামদেবের সঙ্গে রসিকতায় মাতলেন তিনি।

মুম্বইয়ে ‘ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমনি’র অনুষ্ঠান। মঞ্চে তখন পীযূষ গয়াল, হর্ষবর্ধন, ধর্মেন্দ্র প্রধানদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। শান্তি এবং সম্প্রীতি নিয়ে জোরদার আলোচনা চলছে। এক এক করে ভাষণ দিচ্ছেন বিশিষ্টরা। দলাই লামার বক্তব্য শেষ হওয়ার পর রামদেবের ভাষণ দেওয়ার কথা ছিল। সে সময়ই ঘটে ঘটনাটা। দলাই লামার বক্তব্য শেষ হওয়ার পর বাবা রামদেব তিব্বতি ধর্মগুরুর পায়ে হাত রেখে প্রণাম করতে যান।

বিনয়ের সঙ্গে রামদেবকে জড়িয়ে ধরেন দলাই লামা। তার পর উষ্ণ আলিঙ্গন। এর পরই সকলকে চমকে দেন দলাই লামা। প্রথমে রামদেবের  দাড়িতে হাত বোলাতে শুরু করেন। রামদেব হয়তো ভেবেছিলেন ব্যাপারটা এখানেই শেষ হবে। কিন্তু তা নয়।

রামদেবের দাড়ি ধরে রীতিমতো টানাটানি শুরু করে দেন তিব্বতি ধর্মগুরু। তবে শুধু রামদেবের দাড়িতেই সীমাবদ্ধ থাকেনি দলাই লামার রসিকতা। রামদেবের পেটে আলতো করে টোকাও মারেন তিনি। রামদেবও তাঁর নিজস্ব জনপ্রিয় যোগাসনের ভঙ্গিতে পেটের পেশিগুলিকে নাচাতে থাকেন। এমন দৃশ্য দেখে দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি এখন দ্রুত ছড়িয়ে পড়েছে। সূত্র: আনন্দবাজার