নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের ২৫ তম সম্মেলন শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইএচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরয়িার আলম, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন প্রমুখ।
সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের সভাপতিত্ব করছেন রাবির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু। সঞ্চলনা করছেন সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব।
স/আর










