সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাবি কালের কণ্ঠ শুভসংঘের নেতৃত্বে আজিজ-আনম

নিউজ ডেস্ক৩ জুলাই ২০২২২ মিনিট পড়া
রাবি কালের কণ্ঠ শুভসংঘের নেতৃত্বে আজিজ-আনম

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা কালের কণ্ঠ শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ( ৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় শুভসংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়ারদাতুল আকমাম লুবা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)- এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল আজিজকে সভাপতি এবং মাকছুর রহমান অনমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত বুধবার (২৮ জুন) কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান নতুন এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রুমানা রুমি, সাংগঠনিক সম্পাদক মাসতুরা বিনতে মাহমুদ মোহনা, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত, ক্রীড়া সম্পাদক মো. শাহিন, দপ্তর সম্পাদক মো. মিরাজুল ইসলাম। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহেদুজ্জামান সিফাত, ইভেন্ট সম্পাদক সাজিদ সাফওয়ান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোছা. ফাতেমা আজমি, সমাজকল্যাণ সম্পাদক মিসকাত হাসান, আপ্যায়ন সম্পাদক এ.কে.এম. মাহমুদ মোর্শেদ, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হামীম আহমেদ শোভন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাবিলা আলম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অনন্যা সাহা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফয়সাল আহমেদ ।

এছাড়াও কমিটির ১৩ জন কার্যনির্বাহী সদস্য হলেন, মো. সামাউন মিয়া, সাগর রায়, সৈয়দ ইকরামুল হাসান, রাশেদুল ইসলাম, মো. হেদায়েতুল ইসলাম, মো. সৈকত হাসান, মো. তারিকুল ইসলাম, মোছা. জেসমিন আক্তার মিমি, মাহবুবা ইসলাম মেরিনা, মোছা. সায়মা হোসেন, মোহাম্মদ শামীম সাদী, মোছা. ফালগুনী আক্তার, মো. রিমন আলী।

এদিকে নবগঠিত এই কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানিয়েছে।

এস/আই