নিজস্ব প্রতিবদেক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩ জন ভর্তিচ্ছু। আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য জানান।
অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা সিল্কসিটিনিউজকে জানান, রবিবার (২ অক্টোবর) রাত ১২টায় আবেদন প্রক্রিয়া শেষ হয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৭৮ হাজার ৯ শত ৪৯ জন আবেদন করে। এতে ৪ হাজার ১ শত ৫৯ আসনের বিপরীতে প্রতি আসনে ৪৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে এ প্রক্রিয়া শুরু হয়। শুধুমাত্র ২০১৬ সালে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এ পরীক্ষায়। এতে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ থাকছে না। ৫৬ টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd–এ পাওয়া যাবে।
স/আর









