সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

রাবিতে রূপম দিবস স্মরণে শোক র‌্যালি

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
রাবিতে রূপম দিবস স্মরণে শোক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রয়াত নেতা দেবাশীষ ভট্টাচার্য রূপম দিবস স্মরণে শোক র‌্যালি ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার দুপুরে ক্যাম্পাসে নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে শোক র‌্যালি বের করে নেতাকর্মীরা। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, রূপম ছিলেন ন্যায়ের নেতা। তিনি সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তার এই ভাল কাজগুলোকে সহ্য করতে পারেনি ন্যায় বিরুদ্ধ শক্তিরা। তার এই ন্যায়ের কাজের জন্যই সন্ত্রাসীদের হাতে নিহত হতে হয়েছে তাকে। এ সময় বক্তারা রূপমের আত্মার মাগফিরাত কামনা করেন।

একইসঙ্গে বক্তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ইভটিজিং, সিট বাণিজ্য, হল বাণিজ্য, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ, শিক্ষাবাণিজ্য বন্ধসহ দ্রুত রাকসু নির্বাচনের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রনজু হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ রায়, সাংগাঠনিক সম্পাদক প্রদীপ মার্ডি, মহানগর বিপ্লবী ছাত্রমৈত্রীর আহ্বায়ক সৌমিক ডুমরী প্রমুখ।

১৯৯৫ সালের ১৩ ফেব্রুয়ারি নিজ বাড়িতে দেবাশীষ ভট্টাচার্যকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে প্রতিবছর ১৩ ফেব্রুয়ারিকে রূপম দিবস হিসেবে পালন করে সংগঠনটি।

স/শা