নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান, ফলিত গণিত বিভাগের প্রভাষক মো. আশিক ইকবাল এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. মাজহারুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম তাঁদের নিয়োগ দিয়েছেন। নবনিযুক্ত তিন সহকারী প্রক্টর রোববার সকালে দায়িত্বে যোগদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আব্দুল মান্নান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর অধ্যাপক মো. জহুরুল ইসলাম, অধ্যাপক শেখ মো. নূরুজ্জামান ও অধ্যাপক যাহার-ই-তাসনীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।









