সদ্য প্রকাশিত
নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না
রাজশাহীর খবর

রাবিতে আসন্ন ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাবিতে আসন্ন ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাতটার দিকে বিশ্ববিধ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 
আটককৃত ওই শিক্ষার্থীর আজিম উল হক রাশেদ নাটোরের নবাব সিরাজউদ্দৌলা (এনএস) কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 
ছাত্রলীগের দাবি, আসন্ন ভর্তি পরীক্ষায় জুবায়ের নামের এক শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেওয়ার আশ্বাস দেয়। আর তাকে বিনিময়ে এক লাখ ২৫ হাজার টাকা দিতে বলে রাশেদ। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর মাধ্যমে ওই ভর্তিচ্ছুকে ভর্তি করানো হবে বলে রাশেদ আশ্বাস দেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাশেদ সেই টাকা নিতে কাজলা বাজারে উপস্থিত হয়। এ বিষয়টি ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাশেদকে আটক করে।

 
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমার নাম ভাঙিয়ে ভর্তি পরীক্ষায় প্রতারক চক্রের এক সদস্য টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। জানতে পেরে তাকে পুলিশে সোপর্দ করেছি।

 
নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘রাশেদকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগে সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স/আর