সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

রাবিতে আইটি-আইটিইএস জব ফেয়ার বৃহস্পতিবার

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৯১ মিনিট পড়া
রাবিতে আইটি-আইটিইএস জব ফেয়ার বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী ‘রাজশাহী আইটি-আইটিইএস জব ফেয়ার’র আয়োজন করা হয়েছে। মেলায় দেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে মেলার উদ্বোধন করবেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র আওতায় লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প রাবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় এই মেলার আয়োজন করে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান এলআইসিটি প্রকল্পের ইন্ডাস্ট্রির প্রমোশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম। বাংলাদেশের আইটি সেক্টরকে আরও সমৃদ্ধ করা এবং এই সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে তাদের এই আয়োজন।

হাসান বেনাউল ইসলাম বলেন, মেলায় ঢাকা, রাজশাহী, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের আইটি বিষয়ক প্রতিষ্ঠান ও স্নাতক ডিগ্রিধারী প্রায় ১৫ হাজার তরুণ-তরুণী অংশ নেবে। মেলায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারের সুযোগ পাবেন। এ ছাড়াও মেলায় বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার বিষয়ক চারটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন অন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ মেলায় অংশগ্রহণ করতে পারবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনুসহ ক্যারিয়ার ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শা