সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

রাবিতে ‘অমর একুশে গ্রন্থ কুটির ব‌ইমেলা শুরু 

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৩২ মিনিট পড়া
রাবিতে ‘অমর একুশে গ্রন্থ কুটির ব‌ইমেলা শুরু 
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এই মেলার উদ্বোধন করেন। রাবি সায়েন্স ক্লাব এই মেলার আয়োজন করেছে।
আজ থেকে শুরু চারদিন ব্যাপী এই মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এটি। এবারের মেলায় স্টল থাকছে মোট ১৫টি। এতে বিভিন্ন প্রকাশনীর প্রায় ২৫ হাজার বই স্থান পেয়েছে।
বাংলা সাহিত্যের এক বিশাল ভাণ্ডার হিসেবে পরিণত হয়েছে এই বইমেলা। উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, কমিকস, শিশুতোষ ও কিশোর সমগ্র, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন,  রাজনীতি, ইতিহাসসহ বিভিন্ন জনরার বই থাকছে এই মেলায়। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও লেখক-লিখিকাদের বই নিয়ে একটা বিশেষ স্টল আছে এই বইমেলায়।
সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান বলেন, একবিংশ শতাব্দীর এই সময় উত্তর আধুনিকতার যুগে মানুষের সাথে বইয়ের সম্পর্ক দিন দিন কমছে। একাডেমিক পড়াশোনার বাহিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের অন্য জগৎ এর সাথে পরিচয় করিয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৮ সাল থেকে প্রতি বছর বই মেলার আয়োজন করে আসছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লেখকদের উৎসাহ প্রদানে আমারা আলাদা কর্নার রাখছি। যার মাধ্যমে পাঠক এবং লেখকদের মাঝে সম্পর্ক তৈরী হবে।
মেলার উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম এবং অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, ছাত্র উপদেষ্টা এম তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ইইই বিভাগের অধ্যাপক আবু বকর ইসমাইল, অধ্যাপক বিধান চন্দ্র দাস, অধ্যাপক তারিকুল হাসান, স্থানী কমিটির সদস্য রেজাউল করিম ও ক্লাবের আজীবন সদস্য সৌরভ পালসহ সায়েন্স ক্লাবের সদস্যরা।