সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

রানিয়েরির পাশে দাঁড়ালেন মরিনহো

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রানিয়েরির পাশে দাঁড়ালেন মরিনহো

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চেলসিকে লিগ শিরোপা জেতানোর এক বছরের মধ্যেই স্ট্যামফোর্ড ব্রিজ অধ্যায়ের ইতি টেনেছিলেন হোসে মরিনহো। ক্লদিও রানিয়েরির কষ্টটা খুব ভালো করেই উপলব্ধি করছেন ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’। গত মৌসুমে লিচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করে ইতিহাস গড়ার নায়ক বছর ঘুরতেই যে বরখাস্ত হলেন!

 

২০১৬-১৭ মৌসুমে ধারাবাহিক ব্যর্থতায় শেষ পর্যন্ত কোচের পদ থেকে রানিয়েরিকে সরিয়ে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়নস লিগে সেভিয়ার মাঠে শেষ ষোলোর প্রথম লেগে (২৩ ফেব্রুয়ারি) ২-১ ব্যবধানের হারের পরদিনই এমন ঘোষণা দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

 

রানিয়েরির পাশে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মরিনহো। ইন্সটাগ্রামে দু’জনের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লেখেন কেউই তার অর্জন মুছে ফেলতে পারবে না, ‘ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ও ফিফা বর্ষসেরা ম্যানেজার। বরখাস্ত। এটাই নতুন ফুটবল ক্লদিও (রানিয়েরি)। হারি ধরে রেখ বন্ধু। তুমি যে ইতিহাস রচনা করেছ কেউই তা মুছে দিতে পারবে না।’

 

কোচের দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই লিচেস্টারকে তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ টাইটেল জিতিয়ে রূপকথারই জন্ম দিয়েছিলেন রানিয়েরি। ২০১৬ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার ওঠে তার হাতে। কিন্তু নতুন মৌসুমে পথ হারায় তারা।

 

২৫ ম্যাচ শেষে মাত্র পাঁচ জয়ে ২১ পয়েন্ট নিয়ে রেলিগেশন (অবনমন) থেকে মাত্র পয়েন্ট উপরে লিচেস্টার। অবস্থান ১৭তম। মৌসুম শেষ হতে আর ১৩টি ম্যাচ বাকি।

 

ইংলিশ লিগ কাপের (ক্যাপিটাল ওয়ান কাপ) তৃতীয় রাউন্ডেই (শেষ ৩২) বিদায়ের পর এফ কাপের পঞ্চম রাউন্ড (শেষ ষোলো) থেকে ছিটকে যায় রানিয়েরির শিষ্যরা। সবদিক থেকেই চাপের মুখে ছিলেন তিনি। শেষ পর্যন্ত তার ওপর আস্থা হারালো ক্লাব কর্তৃপক্ষ।

সূত্র: বাংলা নিউজ