সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধি দল

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধি দল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তান ও ইরানের একাধিক সূত্র জানিয়েছে, ইরানের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

সরকারের সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইরানের প্রতিনিধি দলের আসার ব্যাপারে তারা শুনেছে এবং সেই উপলক্ষে ইতোমধ্যেই ইসলামাবাদে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্রগুলোর মতে, “এগুলো ইসলামাবাদে আলোচনার প্রস্তুতির অংশ। আমরা দ্বিতীয় দফা আলোচনার জন্য প্রস্তুত।”

পাকিস্তানের আরেকটি সূত্র জানিয়েছে, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আব্বাস আরাঘচি। আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, “আব্বাস আরাঘচির এই সফর নির্ধারিত ছিল।”

এখানে উল্লেখ্য, এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টেলিফোনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে কথা বলেন এবং যুদ্ধবিরতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

 

সূত্র: বিবিসি বাংলা