সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘রাতের ভোট নিয়ে জাসদের বক্তব্যের কী জবাব দেবেন কাদের’

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
‘রাতের ভোট নিয়ে জাসদের বক্তব্যের কী জবাব দেবেন কাদের’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট বাক্সভর্তিসহ নানা অনিয়ম সংঘটিত হওয়ার কথা স্বীকার করে জাসদ যে বক্তব্য দিয়েছে তার কী জবাব দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বলেছে, ২৯ তারিখ রাতেই ব্যালটবক্স ভরা হয়। এখন আওয়ামী লীগের ‘ভ্রাম্যমাণ প্রতিনিধি’ ওবায়দুল কাদের কী জবাব দেবেন।

প্রসঙ্গত, জাসদের জাতীয় কমিটির সাধারণ সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। এতে বলা হয়, ভোটের আগের রাতেই ব্যালট বাক্সভর্তিসহ নানা অনিয়ম সংঘটিত হওয়ার কথা কবুল করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

গত ১ ও ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাসদের জাতীয় কমিটির সাধারণ সভা হয়। এতে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে এভাবে মূল্যায়ন করা হয়। পরে অনুষ্ঠিত সভার মূল বিষয় নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাসদ তাদের সভার মূল্যায়ন তুলে ধরেছে। এতে বলা হয়েছে দেশের সব রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষণ্ণতায় আক্রান্ত হয়েছে গোটা জাতি।

এর মূল কারণ হিসেবে প্রশাসনের একটি অংশকে দায়ী করে বলা হয়, প্রশাসনের একশ্রেণির অতি উৎসাহী অংশ ভোটের আগের রাতেই ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্সভর্তি করে রাখাসহ নানা অনিয়ম সংঘটিত করেছে।