সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে ৩১০ পিস ইয়াবাসহ এক নারী আটক

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে ৩১০ পিস ইয়াবাসহ এক নারী আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হামিদা বেগম গোনা মধ্যপাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই নারী এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে হামিদা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাকে তল্লাশি করে পরনের ওড়নায় গিট বাঁধা অবস্থায় ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।তিনি আরও জানান, গ্রেফতারকৃত ওই নারী হামিদার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আই