সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুককের এক বছরের কারাদন্ড

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুককের এক বছরের কারাদন্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদন্ড প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সদরের পূর্ব বালভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে শান্ত ইসলাম (২২) ও খট্টেশ্বর গ্রামের জিল্লুর সরদারের ছেলে এরশাদ সরদার (১৯)।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এদিন বেলা সাড়ে ১১ টার দিকে শিশু দিবসের র‌্যালী শেষে উপজেলা গোল চত্বর থেকে ভ্যান যোগে কয়েকজন ছাত্রী স্কুলে ফিরে যাচ্ছিলো। ছাত্রীরা ভ্যানে উঠার পর থেকেই তাদের পিছু নিয়ে বখাটে শান্ত ও এরশাদ দুইজন ওই ছাত্রীদের বিভিন্নভাবে উক্ত্যক্ত করতে শুরু করেন। এমত অবস্থায় ত্রীমোহনী এলাকায় স্কুল ছাত্রীরা পৌঁছালে দুই বখাটে আবার ছাত্রীদের উক্ত্যক্ত করতে লাগলে। এ সময় ওই ছাত্রীদের শিক্ষক প্রতিবাদ কারলে তারা দুইজন শিক্ষককে মারপিট করতে লাগলে শিক্ষক ও স্থানীয়রা দুই বখাটেকে আটক করে পুলিশে দেয়।

ওসি জানান, পুলিশ তাদের দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই বখাটে শান্ত ও এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ/এস