সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে সাবেক স্ত্রীকে মারপিট ও যৌন হয়রানীর অভিযোগে যুবক আটক

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২২২ মিনিট পড়া
রাণীনগরে সাবেক স্ত্রীকে মারপিট ও যৌন হয়রানীর অভিযোগে যুবক আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে সাবেক স্ত্রী কে মারপিটসহ যৌন হয়রানী করার অভিযোগ উঠেছে নাইম প্রামানিক (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। তালাকনামার কাগজ পেয়ে ক্ষিপ্ত হয়ে নাইম তার সাবেক স্ত্রীর নানার বাড়িতে গিয়ে বেধম মারপিটসহ যৌন হয়রানী করেন।

এ সময় স্থানীয়রা নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার ত্রিমোহনী এলাকায়। আটককৃত নাইম নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ি সরদারপাড়া গ্রামের খলিল সরদারের ছেলে।

এ ঘটনায় রবিবার রাতে ভুক্তভোগী ওই যুবতী বাদি হয়ে রাণীনগর থানায় নাইমের বিরুদ্ধে মারপিটসহ যৌন হয়রানীর মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চকাদিন গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে (২২) এর বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামের এক যুবকের সাথে। বিয়ের কয়েক মাস পর তার স্বামী বিদেশে চলে যায় এবং ওই যুবতী স্বামীর বাড়িতে থাকতেন। এরই মধ্যে স্বামীর চাচাতো ভাই নাইমের সাথে ওই যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালে নাইম তার প্রেমিকার স্বামীকে তালাক দিতে বাধ্য করে। এরপর নাইম গত জুলাই মাসে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমিকাকে বিয়ে করে। বিয়ের ১৭ দিনের মাথাই ওই মেয়ে নাইমকে তালাক দিয়ে তালাকনামার কপি পাঠিয়ে দিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন। এর মধ্যে গত বুধবার নানার বাড়ি ত্রীমোহনী গ্রামে বেড়াতে আসে সে। তালাকের কাগজ পাওয়ার পর নাইম ক্ষিপ্ত হয়ে রবিবার বিকেলে সেখানে গিয়ে সাবেক স্ত্রীকে বেধম মারপিট করাসহ যৌন হয়রানী করে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত নাইমকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আই