
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের দুইজনকে আটক করা হয়।

আটককৃরা হলেন, শিপন (২১) ও তার স্ত্রী মেরিনা বেগম (২০)। তাদের বাড়ি উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান জানান, ওই দম্পতি বাড়িতে মাদক ব্যবসা করে এমন- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের বাড়ি তল্লাশী করে ৭৩ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী দম্পতি শিপন ও তার স্ত্রী মেরিনাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এদিন সন্ধ্যায় আটক দুইজনের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
এস/আই









