সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে চুরি যাওয়া মালপত্রসহ দুই জন আটক

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে চুরি যাওয়া মালপত্রসহ দুই জন আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরের পারইল গ্রামের একটি বাড়ি থেকে চুরি যাওয়া মালপত্র উদ্ধারসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার পারইল গ্রামে অভিযান চালিয়ে চুরির মালপত্র উদ্ধারসহ ওই দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে জনি ইসলাম (২২) ও একই গ্রামের রমজান আলীর ছেলে বাদল মিয়া (২৪)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে পারইল ফকিরপাড়া গ্রামের জেমস হোসেনের বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ২টি কম্পিউটার মটিনট, ১টি প্রিন্টার, ১টি এলএডি টিভিসহ বিভিন্ন মালপত্র চোরেরা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ওই বাড়ির মালিক ও স্থানীয় লোকজন পুলিশকে জানায়।

এরপর রবিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগীতায় ওই গ্রামের বাদল মিয়ার বাড়ি থেকে চুরির মালামাল উদ্ধার করে। এ সময় চোর বাদল মিয়া ও জনি ইসলামকে আটক করে পুলিশ। তাদের দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এস/আই