সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ’র) গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার শলিয়া গ্রামের দক্ষিণ মাঠে এ চুরির ঘটনা ঘটে।

গভীর নলকূপের অপারেটর জনাব আলী মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১১ টার দিকে গভীর নলকূপের ট্রান্সফরমারগুলো দেখে বাড়িতে চলে আসি। শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে ধান কাটতে গিয়ে তিনটি ট্রান্সফরমারের শুধু খোল জমিতে পড়ে থাকতে দেখতে পায়। রাতের অন্ধকারে চোরেরা ট্রান্সফরমার তিনটি নামিয়ে ট্রান্সফরমার গুলোর ভিতরে থাকা তামার কয়েলসহ সবকিছু বের করে নিয়ে খোল ফেলে রেখে চলে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, একটি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ট্রান্সফরমারের চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এস/আই