সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে কেন্দ্র সচিব ও হল সুপারকে জরিমানা, দায়িত্ব থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে কেন্দ্র সচিব ও হল সুপারকে জরিমানা, দায়িত্ব থেকে অব্যাহতি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার দায়ে দাখিল পরীক্ষা কেন্দ্রের সবিচ এবং হল সুপারকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরীক্ষা চলাকালে সকল দায়িত্ব থেকে দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারীকে এবং হল সুপার বেলাল হোসেনকে এ জরিমানা ও দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় বাংলা ২য় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে যথাযথভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ উঠে।

এ ঘটনায় দুপুরে সদরের আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে সত্যতা পাওয়ায় ওই মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শরিফ উদ্দীন মাজহারীকে ১৫ হাজার টাকা ও হল সুপার পারইল ইসলামি দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পরীক্ষার সকল দায়িত্ব থেকে ওই দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

এস/আই