সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে ইয়াবাসহ একজন আটক

নিউজ ডেস্ক১৯ মে ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে ইয়াবাসহ একজন আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ শরিফুল ইসলাম বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক শরিফুল ইসলাম বাবু উপজেলার সদরের রণসিংঙ্গার গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলা সদরের রেলগেট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে শরিফুল ইসলাম বাবুকে আটক করে পুলিশ। আটক বাবুর কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক শরিফুল ইসলাম বাবু বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আই