সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৪২ মিনিট পড়া
রাণীনগরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক স্ত্রী আরজিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার দুপুরে রাণীনগর থানায় এ মামলা দায়ের করা হয়। পুলিশ শরিফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরবড়িয়া গ্রামের মাজেদুরের ছেলে শরিফুল ইসলাম গত ৬ বছর আগে একই উপজেলার করজগ্রাম টুংকুড়িপাড়া গ্রামের আছির উদ্দীনের মেয়ে আরজিনা (২৬) কে বিয়ে করেন। বিয়ের প্রায় ছয় মাস পর নানা প্রলোভনে স্বামী শরিফুলের নামীয় দুই বিঘা জমি লিখে নেয় স্ত্রী আরজিনা বিবি। এরপর থেকে স্বামীকে নানা ভাবে অবহেলা করতে থাকেন আরজিনা। একপর্যায়ে স্ত্রী আরজিনা লিখে নেওয়া জমি ফেরত না দিয়েই গত ২০২২ সালের মার্চ মাসে শরিফুলকে স্বামী তালাক করেন।
এরপরেও শরিফুল তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে থাকেন। এ সময় স্ত্রী আরজিনা স্বামী শরিফুলকে আত্মহত্যা করতে নানাভাবে প্ররোচিত করে। শনিবার বিকালে স্বামী শরিফুল তার সাবেক স্ত্রীর বাবার বাড়ি করজগ্রামে গেলে সেখানেও নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল করে চরম অবহেলামূলক কথা বলে আত্মহত্যায় প্ররোচিত করে। একপর্যায়ে শরিফুল ঘৃনা এবং অপমানবোধ মনে করে সেখানেই বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শরিফুলের বোন বাদি হয়ে শরিফুলের সাবেক স্ত্রী আরজিনাকে আসামি করে থানায় মামলা করেছেন। শরিফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।