সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

রাজশাহী-৬ আসনে আ.লীগের ৪ বিএনপি’র ৯ জাতীয় পাটির ২

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
রাজশাহী-৬ আসনে আ.লীগের ৪ বিএনপি’র ৯ জাতীয় পাটির ২
রাজশাহী-৬

আমানুল হক আমান, বাঘা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামীলীগের চারজন ও বিএনপি’র ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। তাঁরা আওয়ামীলী ও বিএনপি’র দলীয় কার্যালয় থেকে নিজ নিজ সমর্থিতদের নিয়ে মনোনয়ন উত্তোলন করেন।

আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহকারীরা হলেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহরিয়ার আলম এমপি, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি লায়েব উদ্দিন লাভলু, সাবেক এমপি ও সাবেক চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী।

অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, ৮০ দশকের ছাত্র নেতা ও রাজশাহী জেলা বিএনপি’র র সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, বাঘা পৌরসভার জিয়া পরিষদের সভাপতি শাহিন মন্ডল।

এদিকে রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামসুদ্দিন রিন্টু ও জেলা জাতীয় পার্টির সাবেক আইন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

স/আ