সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহী শিবিরকর্মীসহ গ্রেফতার ৫৮

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী শিবিরকর্মীসহ গ্রেফতার ৫৮

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে পুলিশের অভিযানে শিবিরকর্মীসহ বিভিন্ন মামলার ৫৮ জন আসমিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রোববার দুপুরে নগর পুলিশের মুখপাত্র (সদর) সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২৫ জন, রাজপাড়া থানা ২০ জন, মতিহার থানা ১২ জন, শাহমখদুম থানা ১ জনকে গ্রেফতার করে।

এর মধ্যে ২৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদক ব্যবসায়ী, ১ জন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিবিরকর্মী হলেন, নগরীর মতিহার থানা এলাকার সোহেল (২৫)।

আর মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন, নরুল ইসলাম (৫০), মোছা. বিলকিসদ্বয়কে ৫ লিটার চোলাইমদ, মোসা. রিনাকে ১০০ গ্রাম গাঁজা, শামীমকে ৩ গ্রাম হেরোইন, সজীবকে ১০০ গ্রাম গাঁজা, ও ডিবি পুলিশ  ফিলিপ বিশ্বাসকে ৩৬ লিটার চোলাইমদসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/অ