সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহী মহানগরী দেখে মুগ্ধ এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
রাজশাহী মহানগরী দেখে মুগ্ধ এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

শনিবার রাত সাড়ে ৮টায় নগর ভবনে সাক্ষাতে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র। এরপর রাজশাহীর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। মতবিমিয় শেষে ড. মাহফুজুর রহমানকে শুভেচ্ছা স্মারক উপহার দেন ও রাজশাহীতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন রাসিক মেয়র।

বৈঠককালে রাজশাহী মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও দৃষ্টিনন্দন সড়কবাতির আলোকায়নের ভূয়সী প্রশংসা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, বিশ্বের অনেক দেশ ঘুরেছি। বাংলাদেশেরও অনেক শহর ঘুরেছি। কিন্তু রাজশাহীর মতো এতো সুন্দর ও পরিচ্ছন্ন শহর কোথাও দেখিনি। রাজশাহীর পরিচ্ছন্নতা, সুবজায়ন ও রাতে দৃষ্টিনন্দক সড়কবাতির আলোকায়নে মুগ্ধ হয়েছি। রাজশাহীকে এতো সুন্দর করে সাজানোয় মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানাচ্ছি।

এস/আই