নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় (০২ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ০২ জন, রাজপাড়া থানা থেকে ০২ জন, চন্দ্রিমা থানা থেকে ০২ জন, মতিহার থানা থেকে ০১ জন, কাটাখালী থানা থেকে ০২ জন, বেলপুকুর থানা থেকে ০১ জন, পবা থানা থেকে ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ০১ জন, দামকুড়া থানা থেকে ০১ জন ও ডিবি পুলিশ ০২ জনকে আটক করেছে।

বিজ্ঞপ্তিতে আটকদের মধ্যে ০৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৬ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৯ গ্রাম হেরোইন, ০৫ বোতল ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় বলে জানানো হয়েছে।
জি/আর









