অর্থ ও বাণিজ্য

রাজশাহী ব্যবসায়ী নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যানকে

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার দুপুরে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রাজশাহীর ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক উন্নয়নে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ী নেতারা এর আগে চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

নবনির্বাচিত রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান রাজশাহীর ব্যবসা বাণিজ্য উন্নয়নে ও আঞ্চলিক উন্নয়নে সকল কর্মকাণ্ডে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির পাশে থাকার অঙ্কিকার ব্যাক্ত করেন।

 

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ শামসুদ্দিন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ সেকেন্দার আলী, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মোঃ মাহাবুব আলম।

আরো উপস্থিত ছিলেন, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুকু, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ শামসুজ্জামান মিঠু, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদিন চাঁদ, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান পলাশ, রাজশাহী সিটি কর্পোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আতাহার আলী প্রমুখ।

স/আর