রাজশাহী

রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Silk City৪ জুলাই ২০২৪২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৩ জুলাই) ২৮ সদস্য বিশিষ্ট তায়কোয়ানদো এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী মহাগর যুবলীগের সাধারণ সম্পাদক  তৌরিদ আল মাসুদ রনি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুমিত হাসান (ব্রাইট)।

এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন ৭ জন। তারা হলেন- এ.কে.এম সাফফাত হোসেন রিয়াদ, মোজাফফর হোসেন বুলু,  সেকেন্দার আলী, সৈয়দ জাকির হোসেন, এস.এম সালাহ্উদ্দিন রতন, রাশিদুল হাসান ও সালাহ উদ্দিন গাজী।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ২ জন। তারা হলেন  লিয়াকত হোসেন তরফদার ও  দুরুল আলম।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৩ জন। তারা হলো শিরিন সুলতানা লিজা, মোসাঃ সুলতানা পারভীন ও আবতাহী ইবনুল মুকতাসিদ।

এছাড়াও কোষাধ্যক্ষ পদে রয়েছেন- আশরাফী আম্বিয়া, প্রচার সম্পাদক পদে- মোহাম্মদ মোবারক হোসেন খন্দকার, সহ-প্রচার সম্পাদক পদে-  আশিক মাহমুদ, দপ্তর সম্পাদক পদে- শ্রাবন্তী ইসলাম, আইন বিষয়ক সম্পাদক পদে- এড. মাহবুবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে- আবিদ হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে-  ইহতেশামুল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে- মাসুদ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক পদে- আবেদ আলী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন- আবু সাদাত শাহরিয়ার জাহান।

কার্যনির্বাহী সদস্য রয়েছে ৪ জন। তারা হলেন- রফিকুল ইসলাম রঞ্জন, সাইদুর রহমান, শামসুজ্জামান ও  আইয়ুব নবী শান্ত।