নিজস্ব প্রতিবেদক:
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. তৌহিদুল আরিফ। রোববার সকালে তিনি এ পদে রাজশাহীতে যোগদান করেন।
এর আগে তিনি কক্সবাজারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনেও একই পদে নিযুক্ত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া সদর এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের দ্বিতীয় পুত্র।
এর আগে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের স্টাফ অফিসার, রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এবং রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি ট্রাফিক) হিসেবেও দায়িত্ব পালন করেন।

কক্সবাজারে কর্মরত থাকাকালীন রামুর বৌদ্ধ বিহারে হামলার দেশজুড়ে আলোচিত মামলার সফল তদন্তকারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আইভোরিকোস্টেও দায়িত্ব পালন করেন।
স/শ










