নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর এক ব্যবসায়ীরা বাড়ির ছাড়ে ফুটেছে আকর্ষণীয় ক্যাকটাস ফুল। রবিবার রাতে ওই ফুল আসে একটি গাছে। ক্যাকটাস ফুলের মূল বৈশিষ্ট হলো রাতেই ফুটে রাতেই ঝরে যায়। নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা এমএসআই খোকনের বাড়ির ছাদে এই জাতের ক্যাকটাস ফুল আসে। রাতে এই জাতের ক্যাকটাস ফুল ফোটার পরে সেই রাতেই এটি আবার ঝরে যায়। এ কারণেই এ জাতের ক্যাকটাস ফুল বেশি আকর্ষণীয় ফুলপ্রেমীদের কাছে।


ফুল দেখার তাই অপেক্ষা করতে হয় রাতের পর। কে জানি কখন কোন রাতে ফুটে এ জাতের ক্যাকটাস ফুল। আবার কোন রাতেই সেটি নিরবে ঝরে যায়। ফলে ঝরে যাওয়ার আগে চাই, তাকে এক নজর দেখা। এ কারণে ফুল আসার সময় হলে অনেকে রাত জেগে পাহারাও দেন ক্যাকটাস ফুলকে দুনয়ন ভরে দেখার জন্য।
এমএসআই খোকন সিল্কসিটি নিউজকে জানান, ১০ বছর আগে তিনি ক্যাকটাসের একটি ডাল এনে বাড়ির ছাদে টবে লাগিয়েছিলেন। এরপর গত তিন বছর ধরে বর্ষা মৌসুমে ওই গাছে একবার করে একটি করে ফুল আসছে। তবে এবার ফুল ফোটার তৃতীয় বছরে এসে ফুটে দুটি ফুল। শনিবার রাতে সেই গাছে শনিবার রাতে ফোটে কয়েকটি ফুল। ফুল দেখতে পরে ভীড় জমান পরিবারের সদস্যসরা।

এদিকে ইউকিপিডিয়া থেকে জানা যায়, ক্যাক্টাসের ইংরেজি নাম হলো cactus। এটি হচ্ছে g87go বর্গের একটি উদ্ভিদ পরিবারের নাম। যাদেরকে লাতিন ভাষায় Cact বলা হয়। ক্যাকটাস অধিকাংশ সময় সালোকসংশ্লেষের জন্যে ক্যাম (ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবোলিজম) বিপাক পথ ব্যবহার করে।

ক্যাক্টাস ঘরের ভেতর টবে লাগানো হলে ১০ থেকে ৪০ বছর এবং জমিতে আরো বেশি বছর বেঁচে থাকে পারে। প্রায় দুই হাজার জাত আছে। যেমন কোচিনেলিফেরা, মনাকাটা, নাইগ্রিকান্স, ওপানসিয়া প্রভৃতি।
স/আর










