সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহী তিন জামায়াত কর্মীসহ গ্রেফতার ৬৫

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহী তিন জামায়াত কর্মীসহ গ্রেফতার ৬৫

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে জামায়াত তিন কর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে নগর পুলিশের মূখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত দুই জামায়াত কর্মীরা হলেন, নগরীর রাজপাড়া থানা এলাকার সাত্তার (৪০), কামরুজ্জামান সোহেল ও মতিহার থানা এলাকায় মো. পিয়ারুল (৪০)।

এদিকে, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২১ জন, রাজপাড়া থানা ২২ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ১০ জন, ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জন মাদক ব্যবসায়ী, ৩ জন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতরা হলেন, মো. মিন্টুকে ১ গ্রাম হেরোইন, রুবেলকে ১০ পিচ ইয়াবা, আবু ডালিমকে ৩ গ্রাম হেরোইন, উজ্জল আহমেদকে ৬ বোতল ফেন্সিডিল, হাকিম আলীকে ১৪ পিচ ইয়াবা, ফারুক হোসেনকে ২০০ গ্রাম গাজা, পারভীন, রমজান শেখকে ১৫ পিচ ইয়াবা, ডিবি পুলিশ নুরুল হুদাকে ১০ গ্রাম হেরোইন,  সোহাগ আলীকে ১টি বড় হাসুয়া, চাকু ও মোবাইল, পিয়ার আলীকে ১টি বড় হাসুয়াসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/শ