নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত চেয়ারম্যান পদের তিনজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে এক জমা দেয় মাহবুরজ্জামান ভুলু। তাছাড়া সাধারণ সদস্য পদে ১০জন ও সংরক্ষিত নারীতে ২জন জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সিল্কসিটিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন, থানা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক। জানা গেছে, আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়া যবে। ৩ ও ৪ ডিসেম্বর বাছায় হবে।
প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা তিন জনের মধ্যে মাহবুরজ্জামান ভুলু, মোহাম্মদ আলী সরকার, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এবার এই নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৭১ জন। চেয়ারম্যান একজন, মোট ১৫টি সদস্য ১৫ জন, সাধারণ সদস্য ১৫জন, সংরক্ষিত মহিলা ৫জন।
এসময় মাহবুরজ্জামান ভুলু সিল্কসিটিনিউজকে বলেন, আমি গত ৫ বছর তেমন কাজ করতে পরিনি। এবার আসলে আমি সাধারণের জন্য কাজ করবো। আর যারা স্বতন্ত তারা যদি আওয়ামী লীগকে ভালোবাসে তাহলে সরে দাড়াবে।
স/আর










