সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাজশাহী কিংসের জয়ে নগরীতে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহী কিংসের জয়ে নগরীতে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

খুলনাকে পরাজিত করে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফাইনালে খেলার স্বপ্ন বাস্তবায়ন করার পর রাজশাহীতে আনন্দে মেতে উঠেন ক্রিকেটপ্রেমী মানুষরা। তারা খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আতশবাজি ফুটিয়ে উৎসব করতে থাকেন।

 

অনেকেই রাস্তায় নেমে আসেন আনন্দের বাধভাঙা জোয়ারে সামিল হতে। এসময় নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করতেও দেখা যায়। রাজশাহী কিংসের ফাইনাল পৌঁছানোর আনন্দে মেতে উঠেন নানা শ্রেণি-পেশার মানুষ।

 

অনেকেই আনন্দে মেতে উঠে দল বেধে সেলফি তুলতে থাকেন। নগরীর অলোকার মোড়ে বড় পর্দার সামনে নামে আনন্দের ঢল। এখানে রাজশাহী কিংসের ব্যাটিং চলাকালীন সময়ে প্রতিটি রান হওয়ার সময় আনন্দে মেতে উঠতে খেলা দেখতে থাকা ক্রিকেটপ্রেমীরা।

 

জানতে চাইলে হাবিুল ইসলাম নামের এক যুবক বলেন, অনেক ভাল লাগছে রাজশাহী কিংস ফাইনাল খেলার গৌরব অর্জন করায়। এই দলটি ফাইনাল খেলবে সেটা অনেক আগ থেকেই মনের মাঝে স্বপ্ন বুনতাম। আজ তা সফল হয়ে মনের মাঝে আনন্দের ঢেউ খেলছে।

 

আরেক শিক্ষার্থী জুবায়ের হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, ‘চ্যাম্পিয়ন হতে হলে আগে ফাইনালে উঠতে হয়। সেটিই রাজশাহী কিংস অনেক বাধা পেরিয়ে করে দেখিয়েছে। এখন আমরাই ফাইণে জয়ী হবো বলে বিশ্বাস করি। তাই খুব ভাল লাগছে। আনন্দ ধরে রাখতে না পেরে রাস্তায় নেমেছি অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে।’

স/আর