নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী কলেজের শহীদ কামারুজ্জামান ভবনের ১০১ নম্বর কক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আরসিআরইউ এর সভাপতি শামসুন্নাহার সুইটির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরী, আরসিআরইউ’র উপদেষ্টা আজমত আলী রকি, ড. সৈয়দ মো. আলী আল আহসান, মোস্তাফিজুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সম্পাদক মামুনর রশীদ মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সম্পাদক মেহেদী হাসান শ্যামল, দৈনিক সোনালী সংবাদের বার্তা প্রধান আনোয়ারুল আলম ফটিক প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন, সময় টেলিভিশনের প্রতিবেদক হাসান রাজিব, ক্যামেরা পার্সন হাবিবুর রহমান পাপ্পু, আব্দুস সালাম, আনোয়ারুলআলমফটিক, দৈনিক সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, সিনিয়র সাংবাদিক তবিবুর রহমান মাসুম, মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানী, চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্টার আবরার সাঈর, সময় টেলিভিশনের রিপোর্টার রাকিবুল হাসান, নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার মাফিয়া মুক্তা, দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, ফটো সাংবাদিক জাবিদ অপু, দৈনিক কালের কন্ঠের ফটো সাংবাদিক সালাহ উদ্দিন, রাবিসাস সম্পাদক রনিসহ রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে আরসিআরইউ’র দুই সদস্য ঈষিতা পারভীন ও মৌলি আরমানের অকাল মৃত্যুতে শোক জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ওবাইদুল্লাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিহা রহমান আন্নি।
স/শ










