সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী কলেজের বাংলা বিভাগের সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহী কলেজের বাংলা বিভাগের সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজে বাংলা বিভাগের ৩য় বর্ষের আয়োজনে মৈমনসিংহ গীতিকায় চিরন্তন প্রেম-ভাবনা এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলা বিভাগের হল রুমে সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা বিভাগের প্রধান মনোয়ারা খাতুনের সবাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ আল- ফারুক চৌধুরী।
15337395_1652707244786360_8789890884050189939_n
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক ওলিউর রহমান, সহকারী মইন আলী, আব্দুর রহিম, নূর জাহান বেগম, তাসলিমা খানম, শাকিলা শবনাম এবং ইংরেজী বিভাগের প্রধান সৌম সাথী ভৌমিক ও শিক্ষার্থীরা।
সেমিনারে প্রধান অতিথির বক্তেব্যে অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, বাংলা বিভাগের সকল আয়োজন আমাদের বাংলা সাহিত্যের মানষিক বিকাশ সাধনে অন্যতম অবদান রাখে। তাই বাংলা বিভাগের প্রত্যেক বর্ষের শিক্ষার্থীরা সাহিত্যের ভাবনার দিক দিয়ে এগিয়ে রয়েছে।
বাংলা বিভাগের সকল অনুষ্ঠান আমাদের সাহিত্যের ভাবনার মাঝে পরিশুদ্ধ করে নতুন করে গড়ে তুলে। বাংলা বিভাগের প্রধান মনোয়ারা খাতুন বলেন, আমরা বাংলা বিভাগের সকল বর্ষের সেমিনারে শিক্ষার্থীদের সাহিত্যোর ভাবনার দিক গুলো নিয়ে আলোচনা করি।
কলেজের সকল অনুষ্ঠানে বাংলার শিক্ষার্থীদেরকে নিয়ে প্রহেলা বৈশাখ , রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তী সহ বিভিন্ন আলোচনার মাঝে সাহিত্যোর বহি:প্রকাশ ঘটাতে চেষ্টা করি।
৩য় বর্ষের শিক্ষার্থী নাহিদ সিল্কসিটি নিউজ জানান, বাংলার সাহিত্যের মাঝে প্রতিভার বিকাশ ঘটে। তা সম্পূর্ন রুপে প্রকাশ করার জন্যেই, আমাদের বাংলা বিভাগের সকল অয়োজন করা হয়।
আমরা সাহিত্যের যে বিষয় গুলো নিয়ে পড়াশুনা করি, বিভিন্ন অনুষ্ঠানে সেই বিষয় গুলোকে সবার মাঝে উপস্থাপন করে বাংলা বিভাগ।
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থ রুহিত গাফ্‌ফার ও শরিফ জোহা জানান, বাংলার সাহিত্যের মাঝে যে রুপ রস রয়েছে তা অন্য কোন সাহিত্যে নেই।
বাংলার প্রকৃতি, এর ইতিহাস আর সৌন্দর্য কেবল সাহিত্য চর্চার মাধ্যমেই পাওয়া যায়। প্রতিবছর এমন সেমিনারের মাধ্যমে বিষয়ভিত্তিক এবং এর বাহ্যিক জ্ঞানার্জন করা সম্ভব। কলেজের দর্শণ বিভাগ ছাড়া অন্যান্য সকল বিভাগের দিক দিয়ে আমরা এগিয়ে আছি।
বাংলার সাহিত্যোর সকল বিষয় গুলো থেকে আমরা কলেজের আগামী অনুষ্ঠান গুলো নতুন রুপে বাস্তবায়ন করার চেষ্টা করবো।
সবশেষে নাচ গানের এবং সাহিত্যোর ভাবনার বিষয় নিয়ে অনুষ্ঠানের শেষে নাটক “স্বপ্ন ঘর সংসার” উপস্থাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় ।
স/তা