নিজস্ব প্রতিবেদক:
এবার মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পুরস্কার পেলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। রোববার ৭ আগষ্ট তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এর জন্য মহাত্মা গান্ধী গবেষনা পরিষদ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
রোববার ঢাকায় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন রাজশাহী কলেজ এর অধ্যক্ষ হবিবুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন।

পুরস্কার প্রাপ্তিতে অধ্যক্ষ হবিবুর রহমান তাঁর সহকর্মী এবং শিক্ষার্থীদেরকে স্মরণ করেছেন।
স/শ









